প্রেম — ২৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি।কেউ কি তা জানে।তোমার আছে গানে গানে গাওয়া,আমার কেবল চোখে চোখে চাওয়া—মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে।ওদের নেশা তখন ধরে নাই,রঙিন রসে প্যালা ভরে নাই।তখনো তে কতই আনাগোনা,নতুন লোকের নতুন চেনাশোনাফিরে ফিরে ফিরে-আসার আশা দ’লে এসেছি কেউ কি তা জানে।