প্রেম — ২৫৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ফিরবে না তা জানি, তা জানি—আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি।গাঁথবে না মালা জানি মনে,আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনেপ্রাণে ওই পরশের পিয়াস আনি।কোথায় তুমি পথভোলা,তবু থাক্-না আমার দুয়ার খোলা।রাত্রি আমার গীতহীনা,আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা—তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী।