প্রেম — ২৭২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

শুনি ক্ষণে ক্ষণে মনে মনে অতল জলের আহ্বান।মন রয় না, রয় না, রয় না ঘরে, চঞ্চল প্রাণ।ভাসায়ে দিব আপনারে ভরা জোয়ারে,সকল-ভাবনা-ডুবানো ধারায় করিব স্নান—ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ।ঢেউ দিয়েছে জলে।ঢেউ দিল, ঢেউ দিল, ঢেউ দিল আমার মর্মতলে।একি ব্যাকুলতা আজি আকাশে, এই বাতাসে,যেন উতলা অপ্সরীর উত্তরীয় করে রোমাঞ্চদান—সুর সিন্ধুতীরে কার মঞ্জীরে গুঞ্জরতান।