প্রেম — ২৭৮
গীতবিতান
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে।একা এসেছিল ভুলে অন্ধরাতের কূলেঅরুণ-আলোর বন্দনা করিবারে।ক্ষীণ দেহে মরি মরি সে যে নিয়েছিল বরিঅসীম সাহসে নিল সাধনারে।কী যে তার রূপ দেখা হল না তো চোখে,জানি না কী নামে স্মরণ করিব ওকে।আঁধারে যাহারা চলে সেই তারাদের দলেএসে ফিরে গেল বিরহের ধারে ধারে।করুণ মাধুরীখানি কহিতে জানে না বাণীকেন এসেছিল রাতের বন্ধ দ্বারে।