প্রেম — ২৭৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি,হারিয়ে গিয়েছে তোমার আখর গুলি।

চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা—বনে বনে তব লেখনীলীলার রেখা,নবকিশলয়ে গো কোন্ ভুলে এল তুলি তোমার পুরানো আখরগুলি।মল্লিকা আজি কাননে কাননে কতসৌরভে-ভরা তোমারি নামের মতো।কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দিল আজি আনিবিরহের কোন্ ব্যথাভরা লিপিখানি।মাধবীশখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি।