প্রেম — ২৮০
গীতবিতান
আজি সাঁঝের যমুনায় গোতরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো।তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণেসেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো।আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে নাই কি।একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি।যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয় নি কি রেআমার পরম বেদনখানি আপন বেদনায় গো।