প্রেম — ২৯৩
গীতবিতান
একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলেবসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে।সেথা যে বহে নদী নিরবধি সে ভোলে নি,তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকা তব বেণী,তোমারি পদরেখা আছে লেখা তারি কূলে।আজি কি সবই ফাঁকি- সে কথা কি গেছ ভুলে।
গেঁথেছ যে রাগিণী একাকিনী দিনে দিনেআজিও যায় ব্যেপে কেঁপে কেঁপে তৃণে তৃণে।গাঁথিতে যে আঁচলে ছায়াতলে ফুলমালাতাহারি পরশন হরষণ- সুধা-ঢালাফাগুন আজো যে রে খুঁজে ফেরে চাঁপাফুলে।আজি কি সবই ফাঁকি— সে কথা কি গেছ ভুলে।