প্রেম — ২৯৮
গীতবিতান
গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়েসন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি।শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি।স্তব্ধ নীড়ে নীরব বিহগ,নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,চরাচরে স্বপনের মায়া।নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী।