প্রেম — ২৯৯
গীতবিতান
কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকিকরুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি।নিবিড় ছায়া গহন মায়া, পল্লবঘন নির্জন বন—শান্ত পবনে কুঞ্জভবনে কে জাগে একাকী।যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা—ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা।স্তিমিত তারা চেতনহারা, পাণ্ডু গগন তন্দ্রামগনচন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত নিদ্রালস-আঁখি।