প্রেম — ৩১০
গীতবিতান
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব,নীরবে জাগ একাকী শূন্যমন্দিরে দীর্ঘ বিভাবরী—কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
স্বপনরূপিণী অলোকসুন্দরী অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)