প্রেম — ৩৪
গীতবিতান
ভালোবেসে, সখী, নিভৃতে যতনেআমার নামটি লিখো— তোমারমনের মন্দিরে।আমার পরানে যে গান বাজিছেতাহার তালটি শিখো— তোমারচরণমঞ্জীরে।ধরিয়া রাখিয়ো সোহাগে আদরেআমার মূখর পাখি— তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়োআমার হাতের রাখী— তোমারকনককঙ্কণে।আমার লতার একটি মুকুলভুলিয়া তুলিয়া রেখো— তোমারঅলকবন্ধনে।আমার স্মরণ শুভ-সিন্দুরেএকটি বিন্দু এঁকো— তোমারললাটচন্দনে।আমার মনের মোহের মাধুরীমাখিয়া রাখিয়া দিয়ো— তোমারঅঙ্গসৌরভে।আমার আকুল জীবনমরণটুটিয়া লুটিয়া নিয়ো— তোমারঅতুল গৌরবে।