প্রেম — ৩৫৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ভালোবেসে যদি সুখ নাহি তবে কেনতবে কেন মিছে ভালোবাসা।মন দিয়ে মন পেতে চাহি। ওগো, কেনওগো, কেন মিছে এ দুরাশা।

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা,শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো, কেনওগো, কেন মিছে এ পিপাসা।আপনি যে আছে আপনার কাছেনিখিল জগতে কী অভাব আছে।আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,কোকিলকূজিত কুঞ্জ।বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়— একি ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়জীবন যৌবন গ্রাসে। তবে কেনতবে কেন মিছে এ কুয়াশা।