প্রেম — ৩৬৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে।ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো—এসেছি দণ্ড-দুয়ের তরে।দেখব শুধু মুখখানি, শুনাও যদি শুনব বাণী,নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে।