প্রেম — ৩৭৭
গীতবিতান
দেখে যা, দেখে যা দেখে যা লো তোরা সাধের কাননে মোরআমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে—হেথায় জোছনা ফুটে, তটিনী ছুটে, প্রমোদে কানন তোর।আয় আয় সখী, আয় লো হেথা, দুজনে কহিব মনের কথা।তুলিব কুসুম দুজনে মিলি রে—সুখে গাঁথিব মালা, গণিব তারা, করিব রজনী ভোরএ কাননে বসি গাহিব গান, সুখের স্বপনে কাটাব প্রাণ,খেলিব দুজনে মনের খেলা রে—প্রাণে রহিবে মিশি দিবসনিশি আধো-আধো ঘুমঘোর।