প্রেম — ৩৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

সুনীল সাগরের শ্যামল কিনারেদেখেছি পথে যেতে তুলনাহীনারে।এ কথা কভু আর পারে না ঘুচিতে,আছে সে নিখিলের মাধুরীরুচিতে।এ কথা শিখানু যে আমার বীণারে,গানেতে চিনালেম সে চির-চিনারে।সে কথা সুরে সুরে ছড়াব পিছনেস্বপনফসলের বিছনে বিছনে।মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে,ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশেস্মরণবেদনার বরনে আঁকা সে।চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারেইমনে কেদারায় বেহাগে বাহারে।