প্রেম — ৩৯৫
গীতবিতান
আমার যেতে সরে না মন—তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়েঅতল বিরহে নিমগন।চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে,নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ।আমার মনে কেবলই বাজেতোমায় কিছু দেওয়া হল না যে।যবে চলে যাই পদে পদে বাধা পাই,ফিরে ফিরে আসি অকারণ।