প্রেম — ৪২
গীতবিতান
ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা।চিরদিন আছ দূরে অজানার মতো নিভৃত অচেনা পুরে,কাছে আস তবু আস নাবহিয়া বিফল বাসনা।পারিনা তোমায় বুঝিতে—ভিতরে কারে কি পেয়েছ, বাহিরে চাহ না খুঁজিতে।না-বলা তোমার বেদনা যতবিরহপ্রদীপে শিখারই মতোনয়নে তোমার উঠিছে জ্বলিয়ানীরব কী সম্ভাষণা।