প্রেম — ৬৬
গীতবিতান
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে।এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি—মম মৌনী বীণার তারে এসো সঙ্গীতে।
নব অরুণের এসো আহ্বান,চিররজনীর হোক অবসান— এসো।এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়,সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে।