প্রেম — ৭৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে।আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে।কী বলিতে পাছে কী বলিতাই দূরে চলে যাই কেবলই,পথপাশে দিন বাহি গো—তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে।চির নিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী—চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।

বিজন দিবস-রাতিয়াকাটে ধেয়ানের মালা গাঁথিয়া,আনমনে গান গাহি গো—তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে।