প্রেম — ৯
গীতবিতান
কাল রাতের বেলা গান এল মাের মনে,তখন তুমি ছিলে না মাের সনে॥যে কথাটি বলব তােমায় ব’লে কাটল জীবন নীরব চোখের জলেসেই কথাটি সুরের হােমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে—তখন তুমি ছিলে না মাের সনে॥ভেবেছিলেম আজকে সকাল হলেসেই কথাটি তােমায় যাব বলে।ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পূরে,সেই কথাটি লাগল না সেই সুরে যতই প্রয়াস করি পরানপণে—যখন তুমি আছ আমার সনে॥