বিচিত্র — ৪৩
গীতবিতান
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবেসহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে।চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে—তাদের আমি চাব, তারা আমায় চাবে।জীবন আমার পলে পলে এমনি ভাবেদুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে।রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথেতারে আমি চাব, সেও আমায় চাবে।