বিচিত্র — ৪৮
গীতবিতান
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে—যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে।ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা,বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে।হারে রে রে রে রে, আমায় রাখবে ধ’রে কে রে—দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে,অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেয়ে।