ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধামবিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম।ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্, লইলি কাহারই নাম।বোল ত সজনি, মথুরা-অধিপতি সো কি হমারই শ্যাম।ধনকো শ্যাম সো, মথুরাপুরকো, রাজ্যমানকো হোয়।নহ পীরিতিকো, ব্রজকামিনীকো, নিচয় কহনু ময় তোয়।যব তুঁহু ঠারবি সো নব নরপতি জনি রে করে অবমান—ছিন্নকুসুমসম ঝরব ধরা-’পর, পলকে খোয়ব প্রাণ।বিসরল বিসরল সো সব বিসরল বৃন্দাবনসুখসঙ্গ—নব নগরে, সখি, নবীন নাগর— উপজল নব নব রঙ্গ।ভানু কহত, অয়ি বিরহকাতরা, মনমে বাঁধহ থেহ—মুগুধা বালা, বুঝই বুঝলি না হমার শ্যামক লেহ।