ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ২০
গীতবিতান
কো তুঁহু বোলবি মোয়!হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন, আঁখ-উপর তুঁহু রচলহি আসন,অরুণ নয়ন তব মরম-সঙে মমনিমিখ ন অন্তর হোয়। কো তুঁহু বোলবি মোয়!হৃদয়কমল তব চরণে টলমল, নয়নযুগল মম উছলে ছলছলপ্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢলচাহে মিলাইতে তোয়! কো তুঁহু বোলবি মোয়!বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে হৃদয় বিদারয়ি হৃদয় হরল রেআকুল কাকলি ভুবন ভরল রে,উতল প্রাণ উতরোয়। কো তুঁহু বোলবি মোয়!হেরি হাসি তব মধুঋতু ধাওল, শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,বিকল ভ্রমরসম ত্রিভুবন আওলচরণকমলযুগ ছোঁয়। কো তুঁহু বলবি মোয়!গোপবধুজন বিকশিতযৌবন, পুলকিত যমুনা মুকুলিত উপবন,নীল নীর-’পর ধীর সমীরণ,পলকে প্রাণমন খোয়। কো তুঁহু বোলবি মোয়!তৃষিত আঁখি তব মুখ-’পর বিহরই, মধুর পরশ তব, রাধা শিহরই,প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লইপদতলে অপনা খোয়। কো তুঁহু বোলবি মোয়!‘কো তুঁহু’ ‘কো তুঁহু’ সবজন পুছয়ি, অনুদিন সঘন নয়নজল মুছয়ি,যাচে ভানু সব সংশয় ঘুচয়ি—জনম চরণ-’পর গোয়। কো তুঁহু বোলবি মোয়।