স্বদেশ — ৩
গীতবিতান
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়—তবে পরান খুলেও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে॥যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা,যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়—তবে পথের কাঁটাও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে॥
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে—তবে বজ্রানলেআপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে॥