স্বদেশ — ৩২
গীতবিতান
এখন আর দেরি নয়, ধব্ গো তোরা হাতে হাতে ধর্ গো।আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে—লগ্ন বয়ে যায় পাছে, ভাই, কোথায় পূজার অর্ঘ্য?এখন যার যা-কিছু আছে ঘরে সাজা পূজার থালার ’পরে,আত্মদানের উৎসধারায় মঙ্গলঘট ভর্ গো।আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে—বাঁচতে যদি হয় বেঁচে নে, মর্তে হয় তো মর্ গো॥