গীতালি — ১২
পথ চেয়ে যে কেটে গেলকত দিনে রাতে।আজ ধুলার আসন ধন্য করে।বসবে কি মোর সাথে।রচবে তোমার মুখের ছায়াচোখের জলে মধুর মায়া,নীরব হয়ে তোমার পানেচাইব গো জোড়-হাতে॥
এরা সবাই কী বলে যে।লাগে না মন আর,আমার হৃদয় ভেঙে দিলকী মাধুরীর ভার।বাহুর ঘেরে তুমি মোরে।রাখবে না কি আড়াল করে,তোমার আঁখি চাইবে না কিআমার বেদনাতে॥