গীতালি — ২৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালেটুকরো করে কাছিডুবতে রাজি আছিআমি ডুবতে রাজি আছি।সকাল আমার গেল মিছে,বিকেল যে যায় তারি পিছে;রেখো না আর, বেঁধো না আরকূলের কাছাকাছি।

মাঝির লাগি আছি জাগিসকল রাত্রিবেলা,ঢেউগুলো যে আমায় নিয়েকরে কেবল খেলা।ঝড়কে আমি করব মিতে,ডরব না তার ভ্রূকুটিতে;দাও ছেড়ে দাও ওগো, আমিতুফান পেলে বাঁচি॥