গীতালি — ২৯
এবার আমায় ডাকলে দূরেসাগর-পারের গোপন পুরে।বোঝা আমার নামিয়েছি যে,সঙ্গে আমায় নাও গো নিজে,স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধাপান করাবে তৃষ্ণাতুরে॥
আমার সন্ধ্যাফুলের মধুএবার যে ভোগ করবে বঁধু।তারার আলোর প্রদীপখানিপ্রাণে আমার জ্বলবে আনি,আমার যত কথা ছিলভেসে যাবে তোমার সুরে॥