গীতালি — ৪২
কাঁচা ধানের খেতে যেমনশ্যামল সুধা ঢেলেছ গোতেমনি করে আমার প্রাণেনিবিড় শোভা মেলেছ গো।যেমন করে কালো মেঘেতোমার আভা গেছে লেগেতেমনি করে হৃদয়ে মোরচরণ তোমার ফেলেছ গো॥
বসন্তে এই বনের বায়েযেমন তুমি ঢাল ব্যথাতেমনি করে অন্তরে মোরছাপিয়ে ওঠে ব্যাকুলতা।দিয়ে তোমার রুদ্র আলোবজ্র-আগুন যেমন জ্বল।তেমনি তোমার আপন তাপেপ্রাণে আগুন জ্বেলেছ গো॥