গীতালি — ৪৮
লক্ষ্মী যখন আসবে তখনকোথায় তারে দিবি রে ঠাঁই।দেখ্ রে চেয়ে আপন-পানে-পদ্মটি নাই, পদ্মটি নাই।ফিরছে কেঁদে প্রভাত-বাতাস,আলোক যে তোর ম্লান হতাশ,মুখে চেয়ে আকাশ তোরেশুধায় আজি নীরবে তাই॥
কত গোপন আশা নিয়েকোন্ সে গহন রাত্রিশেষেঅগাধ জলের তলা হতেঅমল কুঁড়ি উঠল ভেসে।হল না তার ফুটে ওঠা,কখন ভেঙে পড়ল বোঁটা,মর্ত্য-কাছে স্বর্গ যা চায়।সেই মাধুরী কোথা রে পাই॥