গীতালি — ৬২
দুঃখ এ নয়, সুখ নহে গো—গভীর শান্তি এ যে,আমার সকল ছাড়িয়ে গিয়েউঠল কোথায় বেজে।ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম,ছাড়িয়ে আপনারেসাথে করে নিল আমায়জন্মমরণপারে—এল পথিক সেজে।দুঃখ এ নয়, সুখ নহে গো—গভীর শান্তি এ যে॥
চরণে তার নিখিল ভুবননীরব গগনেতেআলো-আঁধার-আঁচলখানিআসন দিল পেতে।
এত কালের ভয় ভাবনাকোথায় যে যায় সরে,ভালোমন্দ ভাঙাচোরা।আলোয় ওঠে ভরে—কালিমা যায় মেজে।দুঃখ এ নয়, সুখ নহে গো,গভীর শান্তি এ যে॥