গীতালি — ৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সুখে আমায় রাখবে কেন,রাখো তোমার কোলে;যাক-না গো সুখ জ্বলে।যাক-না পায়ের তলার মাটি,তুমি তখন ধরবে আঁটি,তুলে নিয়ে দুলাবে ঐবাহুদোলার দোলে॥

যেখানে ঘর বাঁধব আমিআসে আসুক বান—তুমি যদি ভাসাও মোরেচাই নে পরিত্রাণ।হার মেনেছি, মিটেছে ভয়,তোমার জয় তো আমারি জয়—ধরা দেব, তোমায় আমিধরব যে তাই হলে॥