গীতালি — ৭৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

ঘরের থেকে এনেছিলেমপ্রদীপ জ্বেলে;ডেকেছিলেম, “আয় রে তোরাপথের ছেলে।”বলেছিলেন, “সন্ধ্যা হল,তোমরা পূজার কুসুম তোলো,আমার প্রদীপ দেবে পথেকিরণ মেলে।”

পথের আঁধার পথে রেখেএলেম ফিরে;প্রদীপ হাতে পথ দেখানোছেড়েছি রে।এবার বলি, “ওগো আলো,আমায় তুমি আপনি জ্বালো;ভাঙা প্রদীপ পথের ধুলায়দিলেম ফেলে।”