গীতালি — ৮৪
বৃন্ত হতে ছিন্ন করি শুভ্র কমলগুলিকে এনেছে তুলি?তবু ওরা চায় যে মুখে নাই তাহে ভৎসনা,শেষ-নিমেষের-পেয়ালা-ভরা অম্লান সান্ত্বনা,মরণের মন্দিরে এসে মাধুরী-সংগীতবাজায় ক্লান্তি ভুলিশুভ্র কমলগুলি॥
এরা তোমার ক্ষণকালের নিবিড়নন্দননীরব চুম্বন,মুগ্ধ নয়ন-পল্লবেতে মিলায় মরি মরিতোমারি সুগন্ধ-শ্বাসে সকল চিত্ত ভরি;হে কল্যাণলক্ষ্মী, এরা আমার মর্মে তবকরুণ অঙ্গুলিশুভ্র কমলগুলি॥