গীতালি — ৯২
এখানে তো বাঁধা পথেরঅন্ত না পাই,চলতে গেলে পথ ভুলি যেকেবলি তাই।তোমার জলে, তোমার স্থলে,তোমার সুনীল আকাশ-তলে,কোনোখানে কোনো পথেরচিহ্নটি নাই॥
পথের খবর পাখির পাখায়লুকিয়ে থাকে।তারার আগুন পথের দিশা।আপনি রাখে।ছয় ঋতু ছয় রঙিন রথেযায় আসে যে বিনা পথেনিজেরে সেই অচিন পথেরখবর শুধাই॥