দুরাকাঙ্ক্ষা
চিত্রা
কেন নিবে গেল বাতি?আমি অধিক যতনে ঢেকেছিনু তারেজাগিয়া বাসররাতি,তাই নিবে গেল বাতি।
কেন ঝরে গেল ফুল?আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারেচিন্তিত ভয়াকুল,তাই ঝরে গেল ফুল।
কেন মরে গেল নদী?আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারেপাইবারে নিরবধি-তাই মরে গেল নদী।
কেন ছিঁড়ে গেল তার?আমি অধিক আবেগে প্রাণপণ বলেদিয়েছিনু ঝঙ্কার-তাই ছিঁড়ে গেল তার।