ধূলি
চিত্রা
অয়ি ধূলি, অয়ি তুচ্ছ, অয়ি দীনহীনা,সকলের নিয়ে থাক নীচতম জনেবক্ষে বাঁধিবার তরে;—সহি’ সর্ব্ব ঘৃণাকারে নাহি কর ঘৃণা। গৈরিক বসনেহে ব্রতচারিণী তুমি সাজি উদাসীনবিশ্বজনে পালিতেছ আপন ভবনে।
নিজেরে গোপন করি’, অয়ি বিমলিনা,সৌন্দর্য্য বিকশি তোল বিশ্বের নয়নে;—বিস্তারিছ কোমলতা, হে শুষ্ক কঠিনা,হে দরিদ্রা, পূর্ণা তুমি রত্নে ধান্যে ধনে!হে আত্মবিস্মৃতা, বিশ্ব-চরণ-বিলীনা,বিস্মৃতেরে ঢেকে রাখ অঞ্চল বসনে।নূতনেরে নির্ব্বিচারে কোলে লহ তুলি,পুরাতনে বক্ষে ধর, হে জননী ধূলি!