অনাবৃষ্টি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

শুনেছিনু, পুরাকালে মানবীর প্রেমেদেবতারা স্বর্গ হতে আসিতেন নেমে।সেকাল গিয়েছে। আজি এই বৃষ্টিহীনশুষ্কনদী দগ্ধক্ষেত্র বৈশাখের দিনকাতরে কৃষককন্যা অনুনয়বাণীকহিতেছে বারম্বার, ‘আয় বৃষ্টি হানি।’ব্যাকুল প্রত্যাশাভরে গগনের পানেচাহিতেছে থেকে থেকে করুণ নয়ানে।তবু বৃষ্টি নাহি নামে, বাতাস বধিরউড়ায়ে সকল মেঘ ছুটেছে অধীর;আকাশের সর্বরস রৌদ্ররসনায়লেহন করিল সূর্য। কলিযুগে, হায়,দেবতারা বৃদ্ধ আজি। নারীর মিনতিএখন কেবল খাটে মানবের প্রতি।