তপোবন
চৈতালি
মনশ্চক্ষে হেরি যবে ভারত প্রাচীন—পুরব পশ্চিম হতে উত্তর দক্ষিণমহারণ্য দেখা দেয় মহাচ্ছায়া লয়ে।রাজা রাজ্য-অভিমান রাখি লোকালয়ে,অশ্ব রথ দূরে বাঁধি, যায় নতশিরেগুরুর মন্ত্রণা-লাগি— স্রোতস্বিনীতীরেমহর্ষি বসিয়া যোগাসনে, শিষ্যগণবিরলে তরুর তলে করে অধ্যয়নপ্রশান্ত প্রভাতবায়ে, ঋষিকন্যাদলেপেলব যৌবন বাঁধি পরুষ বল্কলেআলবালে করিতেছে সলিল সেচন।প্রবেশিছে বনদ্বারে ত্যজি সিংহাসনমুকুটবিহীন রাজা পক্ককেশজালেত্যাগের মহিমাজ্যোতি লয়ে শান্ত ভালে।