কে?

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

ছবি ও গান

আমার প্রাণের পরে চলে গেল কেবসন্তের বাতাসটুকুর মত।সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রেফুল ফুটিয়ে গেল শত শত।

সে চলে গেল, বলে গেল না,সে কোথায় গেল ফিরে এল না,সে যেতে যেতে চেয়ে গেল,কি যেন গেয়ে গেল,তাই আপন মনে বসে আছিকুসুম বনেতে।

সে ঢেউয়ের মত ভেসে গেছে,চাঁদের আলোর দেশে গেছে,যেখেন দিয়ে হেসে গেছে,হাসি তার রেখে গেছে রে,

মনে হল আঁখির কোণেআমায় যেন ডেকে গেছে সে।আমি কোথায় যাব কোথায় যাব,ভাবতেছি তাই একলা ব'সে।

সে চাঁদের চোখে বুলিয়ে গেল।ঘুমের ঘোর।সে প্রাণের কোথা দুলিয়ে গেলফুলের ডোয়।সে কুসুম বনের উপর দিয়েকি কথা যে বলে গেল,ফুলের গন্ধ পাগল হয়ে।সঙ্গে তারি চলে গেল।হৃদয় আমার আকুল হল,নয়ন আমার মুদে এল,কোথা দিয়ে কোথায় গেল সে।