মাতাল
ছবি ও গান
বুঝিরে,চাঁদের কিরণ পান ক'রে ওর ঢুলু ঢুলু দুটি আঁখি,কাছে ওর যেওনা,কথাটি শুধায়োনা,ফুলের গন্ধে মাতাল হ'য়ে ব'সে আছে একাকী।
ঘুমের মত মেয়েগুলিচোখের কাছে দুলি দুলিবেড়ায় শুধু নুপুর রণ-রণি।আধেক মুদি আঁখির পাতা,কার সাথে যে কচ্চে কথা,শুন্চে কাহার মৃদু মধুর ধ্বনি।অতি সুদুর পরীর দেশে-সেখেন থেকে বাতাস এসেকানের কাছে কাহিনী শুনায়।কত কি যে মোহের মায়া,কত কি যে আলোকছায়া,প্রাণের কাছে স্বপন ঘনায়।কাছে ওর যেওনা,কথাটি শুধায়োনা,ঘুমের মেয়ে তরাস পেয়ে যাবে,মৃদু প্রাণে প্রমাদ গণি,
নূপুরগুলি রণ-রণি,চাঁদের আলোয় কোথায় কে লুকাবে।
চল দূরে নদীতীরে,ব'সে সেথায় ধীরে ধীরে,এক্টি শুধু বাঁশরী বাজাও। .আকাশেতে হাসবে বিধু,মধু কষ্ঠে মৃদু মৃদুএক্টি শুধু সুখেরি গান গাও।দূর হতে আসিয়া কানেপশিবে সে প্রাণের প্রাণেস্বপনেতে স্বপন ঢালিয়ে।ছায়াময়ী মেয়েগুলিগানের স্রোতে দুলি দুলি,ব'সে রবে গালে হাত দিয়ে।
গাহিতে গাহিতে তুমি বালাগেঁথে রাখ মালতীর মালা।ও যখন ঘুমাইবে গলায় পরায়ে দিবেস্বপনে মিশিবে ফুলবাস।ঘুমন্ত মুখের পরে চেয়ে থেকে প্রেমভরেমুখেতে ফুটিবে মৃদু হাস।