কাব্যরচনাচর্চা
জীবন-স্মৃতি
রবিকরে জ্বালাতন আছিল সবাই,বরষা ভরসা দিল আর ভয় নাই।
মীনগণ হীন হয়ে ছিল সরোবরেএখন তাহারা সুখে জলক্রীড়া করে।
আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলী দলি,সন্দেশ মাখিয়া দিয়া তাতে—হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ,পিঁপিড়া কাঁদিয়া যায় পাতে।