নৈবেদ্য — ৪৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

অন্ধকার গর্তে থাকে অন্ধ সরীসৃপ—আপনার ললাটের রতনপ্রদীপনাহি জানে, নাহি জানে সূর্যালোকলেশ।তেমনি আঁধারে আছে এই অন্ধ দেশহে দণ্ডবিধাতা রাজা— যে দীপ্ত রতনপরায়ে দিয়েছ ভালে তাহার যতননাহি জানে, নাহি জানে তোমার আলোক।

নিত্য বহে আপনার অস্তিতের শোক,জনমের গ্লানি। তব আদর্শ মহানআপনার পরিমাপে করি খান খানরেখেছে ধুলিতে। প্রভু, হেরিতে তোমায়তুলিতে হয় না মাথা উর্ধ্ব-পানে হয়।

যে এক তরী লক্ষ লোকের নির্ভরখণ্ড খণ্ড করি তারে তরিবে সাগব?