নৈবেদ্য — ৫৩
তুমি সর্বাশ্রয়, এ কি শুধু শূন্যকথা?ভয় শুধু তোমা-’পরে বিশ্বাসহীনতাহে রাজন্।
লোকভয়? কেন লোকভয়,লোকপাল। চিরদিবসের পরিচয়কোন্ লোক-সাথে?
রাজভয় কার তরেহে রাজেন্দ্র। তুমি যার বিরাজ অন্তরেলভে সে কারার মাঝে ত্রিভুবনময়তব ক্রোড়, স্বাধীন সে বন্দীশালে।
মৃত্যুভয়কী লাগিয়া হে অমৃত। দু দিনের প্রাণলুপ্ত হলে তখনি কি ফুরাইবে দান—এত প্রাণদৈন্য প্রভু, ভাণ্ডারেতে তব?সেই অবিশ্বাসে প্রাণ আঁকড়িয়া রব?
কোথা লোক, কোথা রাজা, কোথা ভয় কার।তুমি নিত্য আছ, আমি নিত্য সে তোমার।