নৈবেদ্য — ৫৬
ত্রাসে লাজে নতশিরে নিত্য নিরবধিঅপমান অবিচার সহ্য করে যদিতবে সেই দীন প্রাণে তব সত্য হায়দণ্ডে দণ্ডে ম্লান হয়। দুর্বল আত্মায়তোমারে ধরিতে নারে দৃঢ়নিষ্ঠাভরে।ক্ষীণপ্রাণ তোমারেও ক্ষুদ্রক্ষীণ করেআপনার মতো— যত আদেশ তোমারপড়ে থাকে, আবেশে দিবস কাটে তার।পুঞ্জ পুঞ্জ মিথ্যা আসি গ্রাস করে তারেচতুর্দিকে। মিথ্যা মুখে, মিথ্যা ব্যবহারে,মিথ্যা চিত্তে, মিথ্যা তার মস্তক মাড়ায়ে—না পারে তাড়াতে তারে উঠিয়া দাঁড়ায়ে।
অপমানে নতশির ভয়ে-ভীত জনমিথ্যারে ছাড়িয়া দেয় তব সিংহাসন।