নৈবেদ্য — ৬১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

এ মৃত্যু ছেদিতে হবে,​​ এই ভয়জাল,এই পুঞ্জপুঞ্জীভূত জড়ের জঞ্জালে,মৃত আবর্জনা। ওরে,​​ জাগিতেই হবেএ দীপ্ত প্রভাতকালে,​​ এ জাগ্রত ভবেএই কর্মধামে। দুই নেত্র করি আঁধাজ্ঞানে বাধা,​​ কর্মে বাধা,​​ গতিপথে বাধা,আচারে বিচারে বাধা,​​ করি দিয়া দূরধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুরআনন্দে উদার উচ্চ।

সমস্ত তিমিরভেদ করি দেখিতে হইবে ঊর্দ্ধশিরএক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে।ঘোষণা করিতে হবে অসংশয়মনে,‘ওগো দিব্যধামবাসী দেবগণ যত,মোরা অমৃতের পুত্র তোমাদের মতো।’