নৈবেদ্য — ৭৮
এ কথা স্মরণে রাখা কেন গো কঠিন,তুমি আছ সব চেয়ে, আছ নিশিদিন,আছ প্রতি ক্ষণে— আছ দূরে, আছ কাছে,যাহা-কিছু আছে, তুমি আছ ব’লে আছে।
যেমনি প্রবেশ আমি করি লোকালয়ে,যখনি মানুষ আসে স্তুতিনিন্দা লয়ে—লয়ে রাগ, লয়ে দ্বেষ, লয়ে গর্ব তার—অমনি সংসার ধরে পর্বত-আকারআবরিয়া ঊর্ধ্বলোক; তরঙ্গিয়া উঠেলাভজয় লোভক্ষোভ। নরের মুকুটেযে হীরক জ্বলে তারি আলোকঝলকেঅন্য আলো নাহি হেরি দ্যুলোকে ভূলোকে।মানুষ সম্মুখে এলে কেন সেই ক্ষণেতোমার সম্মুখে আছি নাহি পড়ে মনে।