নৈবেদ্য — ৯৩
কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী,শক্তিমদমত্ত ওই বণিক বিলাসীধনদৃপ্ত পশ্চিমের কটাক্ষসম্মুখেশুভ্র উত্তরীয় পরি শান্ত সৌম্যমুখেসরল জীবনখানি করিতে বহন।
শুনো না কী বলে তারা; তব শ্রেষ্ঠ ধনথাকুক হৃদয়ে তব, থাক্ তাহা ঘরে,থাক্ তাহা সুপ্রসন্ন ললাটের ’পরেঅদৃশ্য মুকুট তব। দেখিতে যা বড়ো,চক্ষে যাহা স্তূপাকার হইয়াছে জড়ো,তারি কাছে অভিভূত হয়ে বারে বারেলুটায়ো না আপনায়। স্বাধীন আত্মারেদারিদ্র্যের সিংহাসনে করো প্রতিষ্ঠিতরিক্ততার অবকাশে পূর্ণ করি চিত।