অবসান — ৮
প্রবাহিণী
তুমি তো সেই যাবেই চ'লে কিছু তো না র’বে বাকিআমায় ব্যথা দিয়ে গেলে জেগে র’বে সেই কথা কি॥
তুমি পথিক আপন মনেএলে আমার কুসুম বনে,চরণপাতে যা দাও দ’লে সে সব আমি দেব ঢাকি’॥বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ'রেআমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে।বিদায় বাঁশির করুণ রবেসাঁঝের গগন মগন হ’বে,চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি॥